ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে প্রশাসনের উদ্যোগে শেখ কামাল এর ৭২তম জন্মদিন পালিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার ৫ আগষ্ট করোনা ভাইরাসের সময়ে সকল নিয়ম কানুন মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান উপজেলা প্রশাসন মাধবপুর, মাধবপুর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ শাখা, মাধবপুর প্রেসক্লাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,উপজেলা ভূমি সহকারী মহিউদ্দিন আহমেদ,শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসক ডাঃ এ এইস এম ইশতিয়াক আল মামুনসহ আনসার বাহিনী।


শ্রদ্ধা বিনম্র ও কৃতজ্ঞতা প্রকাশের পরে মাধবপুর কর্তৃক ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক সম্মাননা পেলেন সুভাষ চন্দ্র দেব,সুকোমল রায়।

ads
ads
ads

Our Facebook Page

↑